29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে—মৎস্য উপদেষ্টা

শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে—মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা  :  শিল্পকে প্রকৃতির অংশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে। গ্রামে-গঞ্জে অনেক শিল্পী রয়েছেন তারা যেন অবহেলিত না থাকেন; শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

 

উপদেষ্টা শনিবার(১ ফেব্রুয়ারি) ধানমণ্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

শিল্পীদের হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওর-বাঁওড়েরের দিকে তাকালে সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু হাওর-বাঁওড়ের যে কান্না তা আমরা দেখি না। তিনি বলেন, ইটনা-মিঠামইন সড়কের সৌন্দর্য  শিল্পীরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিন্তু এই সড়ক পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে মাছের ধ্বংসের কারণ হয়েছে শিল্পীরা তা ফুটিয়ে তুলছেন না। তবে উন্নয়নের পাশাপাশি মানুষ প্রকৃতিকে মনের মধ্যে ধারণ করতে পারে; চিত্রের মাধ্যমে শিল্পী তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

 

উপদেষ্টা আরো বলেন, শিল্পীরা শুধু পানিকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে না তুলে মাছ, পাখি ও অন্যান্য প্রাণীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। আসলে প্রকৃতির মাঝে এগুলো যে একটি  অংশ তা আমরা ভুলে যাই।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির প্রেসিডেন্ট মোঃ কাওসার হোসাইন, চিত্র শিল্পী রেজা নবী প্রমুখ।

 

উল্লেখ্য, পাঁচ দিনের প্রদর্শনীতে নাজমা কবিরের প্রায় ৬০টি জলরঙ এবং অ্যাক্রিলিক পেইন্টিং দেখতে পারবেন চিত্রপ্রেমীরা। চিত্রগুলোতে ফুটে উঠেছে প্রাকৃতিক দৃশ্য, সি-স্কেপের প্রতি শিল্পীর গভীর ভালোবাসা।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী