23 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অপরাধী কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না : ডিবিপ্রধান

অপরাধী কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না : ডিবিপ্রধান


বিএনএ, ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন,শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না বলে জানিয়ে অচিরেই এর সুফল মিলবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, ‘আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব।

তিনি আরো বলেন, ‘পত্রিকায় নিয়মিত খবর হচ্ছে সুব্রত, পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছেন। নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে।

গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে। প্রতিদিনই সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো তাদের অবস্থান ট্রেস করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে। পেলেই গ্রেপ্তার করবো। আমরা সক্রিয় আছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার