27 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণশ্রমিক নিহত

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণশ্রমিক নিহত

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল কলেজছাত্রের

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল ভবনের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের জামাল মজুমদারের ছেলে শাকিল (২৫), সোনাপুর এলাকার রিয়াজ (২৬) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।

স্থানীয়রা জানান, শ্রমিকরা দুর্গাপুর ইউনিয়নে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজে ছিলেন। এসময় লম্বা লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা