31 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় নোবিপ্রবি

ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

বিএনএ, নোবিপ্রবি: স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০২৩ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয় অবস্থানে নোবিপ্রবি। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যার অবস্থান ২৪৫৩।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে এগিয়ে চলছে আমাদের বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। গবেষণার জন্য শিক্ষকদের আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে। এভাবেই এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, এই র‍্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদ ভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

বিএনএ/ শাফি, এম এফ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম