20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবি প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

ইবি প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের ৪টি পদে নতুন নিয়োগ এবং ৩টি পদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

পৃথক অফিস আদেশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ আজাদকে ও টিএসসিসির পরিচালক পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে আগামী এক বছরের জন্য এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের পরিচালক ও আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানকে আইন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ নিয়োগ প্রদান করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে আরো এক বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এসকল পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ প্রাপ্তগণ বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ. এইচ এম আক্তারুল ইসলামকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা