28.4 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বহুতল ভবনে আগুন লেগে ১৪ প্রাণহানি

ভারতে বহুতল ভবনে আগুন লেগে ১৪ প্রাণহানি

আগুন

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতে ঝাড়খণ্ডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার ধানবাদ শহরের ওই ভবনটিতে আগুন লেগে ১৪ জন মারা গেছেন।খবর এনডিটিভির।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।

ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমার জানান, সন্ধ্যায় ব্যস্ত এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু