26 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বনশ্রীর বস্তিতে আগুন

বনশ্রীর বস্তিতে আগুন

আগুন

বিএনএ, ঢাকা: রাজধানীর বনশ্রীর মধ্যপাড়া বস্তিতে টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা ১১টা ৫ মিনিটে তারা বস্তিটির কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়েছেন। পরে তাদের দুটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

লিমা খানম বলেন, আগুনের ঘটনাটি ছোট বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাইনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!