20 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সদস্য আহ্বান করেছে জাবি সাংবাদিক সমিতি

সদস্য আহ্বান করেছে জাবি সাংবাদিক সমিতি

সদস্য আহ্বান করেছে জাবি সাংবাদিক সমিতি

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২১ সালের জন্য সদস্য আহ্বান করেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সংগঠনটির সাধারণ সস্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাবিসাস’র গঠনতন্ত্রের ৫ ধারা অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সদস্য পদের জন্য আগ্রহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

এছাড়া সংগঠনটির বর্তমান সদস্যদেরও এই সময়ের মধ্যে সদস্যপদ নবায়নের জন্য আবেদন করতে হবে। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাবিসাস’র সদস্য আবেদন ফরম সংগঠনটির কার্যালয় (ছাত্র-শিক্ষক কেন্দ্র, কক্ষ নং-১২) থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া আবেদনপত্র জমাদানের সময় অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট পত্রিকা থেকে প্রাপ্ত নিয়োগপত্র বা পরিচয়পত্র অথবা প্রত্যয়নপত্র, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং উক্ত পত্রিকায় স্বনামে প্রকাশিত কমপক্ষে ৩টি সংবাদ জমা দিতে হবে।

উল্লেখ, বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইন পত্রিকা ও রেডিওতে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিগণ সমিতির সদস্যপদ লাভ করতে পারেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা