28 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সোহেল তাজের ৩ দফা দাবি

সোহেল তাজের ৩ দফা দাবি

সোহেল তাজের ৩ দফা দাবি

বিএনএ ডেস্ক: তিন দফা দাবিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সোমবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও পদযাত্রা শেষে স্মারকলিপি পৌঁছে দেয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্মারকলিপি গ্রহণ করেন।

সোহেল তাজের দাবির মধ্যে আছে-৩ নভেম্বর জেল হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন। ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা। জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক, সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউ সংলগ্ন গোল চত্বর জড়ো হন সোহেল তাজ ও গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সোহেল তাজ বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরাই নিশ্চিত করতে পারে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ। এটি এখন জনগুরুত্বপূর্ণ বিষয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত