27 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নীতিগত সুদের হার ১০ শতাংশ রেখে মুদ্রানীতি ঘোষণা

নীতিগত সুদের হার ১০ শতাংশ রেখে মুদ্রানীতি ঘোষণা


বিএনএ, ঢাকা : চলতি ২০২৫ – ২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে নীতিগত সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মনসুর বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ মুদ্রানীতি প্রনয়ন করা হয়েছে।”

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মূল্যস্ফীতি যদি সাত শতাংশের নিচে নেমে আসে এবং বাস্তব নীতিগত সুদের হার তিন শতাংশে পৌঁছায় তখন পর্যায়ক্রমে সুদের হার হ্রাসের চিন্তা করা হবে।

মনসুর বলেন, “বিশ্ববাজারে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বৈদেশিক চাহিদা হ্রাস ও রফতানি আয় কমে যাওয়ার আশঙ্কার কারণে আমরা এখনও রক্ষণাত্মক অবস্থানে আছি।”

এ বছরের মে মাস থেকে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে যা ইতোমধ্যে রিজার্ভ স্থিতিশীলতা আনতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।

দেশের সামষ্টিক অর্থনীতি এখনও চাপের মধ্যে রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগ স্থবিরতা কেন্দ্রীয় ব্যাংককে কঠোর নীতিমালা গ্রহণে বাধ্য করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন