18 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নীলফামারীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু

নীলফামারীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু

বজ্রপাত

বিএনএ, নীলফামারি : নীলফামারিতেপৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার কচুকাটা ও চাঁদেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৃষ্টির সময় নিহত দুইব্যক্তি বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপণের জন্য হাল চাষ ও সেচের জন্য নালা তৈরী করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুইব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী