34 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বানিহালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের আব্দুর রওফের দেড় বছর বয়সের মেয়ে আছিয়া ও রাবেয়া (৩)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালের দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে, দুই শিশুকে আশপাশে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরের পানিতে খোঁজ করেন। পরে পুকুর থেকে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দুই শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ