23 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ

সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বিএনএ, কক্সবাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকেল থেকে তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ থাকবে। এসময় চলাচল নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জাহাজের।

শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে। একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও।

জানা যায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট হতে এসব জাহাজ সেন্টমার্টিন যাওয়া-আসা করে।

তবে ৩১ ডিসেম্বর হতে ইনানীতে নবনির্মিত নৌ-বাহিনীর জেটিঘাট দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল কর্ণফূলী জাহাজটি পরীক্ষামূলকভাবে সেন্টমার্টিন রওনা হবে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারস্থ ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী