25 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত

ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত


বিএনএ, ছাগলনাইয়া :  ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফিতা ও কেক কেটে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার একান্ত সচিব ও বিদ্যালয়ের সভাপতি তারিক হাসান শিমুল’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফসার’র সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, মেঘনা গ্রুপের বিপণন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন সরকার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল কাদের জিলানী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, সহকারী শিক্ষক নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে অর্গানিক সাবান, অর্গানিক হেয়ার অয়েল, হোম মেইড কেক, পিঠা, জামা কাপড়সহ নানা আয়োজনে উদ্যোক্তা মেলায় ১২ টি স্টল অংশ নেয়।

বিএনএনিউজ/আরিফ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!