23 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর কাছে ববির অবকাঠামোগত উন্নয়নের দাবি মেয়রের

প্রধানমন্ত্রীর কাছে ববির অবকাঠামোগত উন্নয়নের দাবি মেয়রের

প্রধানমন্ত্রীর কাছে ববির অবকাঠামোগত উন্নয়নের দাবি মেয়রের

বিএনএ, ববি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে বরিশাল বাসীর সমস্যাগুলোর কথা তুলে ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন তিনি।

ওই সময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি, এখানে শ্রেণি কক্ষের স্বল্পতা, বিজ্ঞান ভবন, গবেষণাগারের পাশাপাশি আবাসিক সমস্যা সমাধানে নতুন হল প্রয়োজন। দশ হাজার ছাত্র-ছাত্রীর জন্য মাত্র দু’টি অ্যাকাডেমিক ভবন রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে।

এসময় খোকন বরিশালের মানুষের নানা সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী