23 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সংবাদকর্মীর

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সংবাদকর্মীর

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সংবাদকর্মীর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ইমরান হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদারপাড়ার রুস্তম আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক।

জানা যায়, রাতে মরিয়মনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সরফভাটায় নিজ বাড়িতে ফেরার পথে রোয়াজারহাটে বিপরীত দিক থেকে আসা জ্বালানি কাঠবোঝাই চাঁদের গাড়ি তাকে ধাক্কা দেয়। মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদকর্মী ইমরান হোসেনের মরদেহ থানায় রাখা হয়েছে। গাড়িসহ চালক পলাতক।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী