23 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জানুয়ারির প্রথম সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

জানুয়ারির প্রথম সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

তিন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

বিএনএ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডিসেম্বরেও দেশে শীতের প্রকোপ নেই। গত বছরের ডিসেম্বরে বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ হলেও এবার ঢাকাসহ দেশের বড় অংশে এখনও হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে শীতের তীব্রতা এবং মাসের শেষে শৈত্যপ্রবাহ হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গোপসাগরসহ দেশের ঊর্ধ্ব আকাশে গরম ও ঠান্ডা বাতাসের একটি ঘুর্ণন (সঞ্চারণশীল বাতাস) চলছে। ফলে শীতের বাতাস নিচে নামতে পারছে না। পাশাপাশি বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণও বেশি। এসব কারণে শীতের হিমেল বাতাস আমরা পাচ্ছি না। তবে, আগামী দু’এক দিনের মধ্যে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় ক্রমেই জেঁকে বসতে পারে শীত।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, শনিবার ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এরপরেই বাড়তে থাকবে শীত।

অন্যদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। মাসের প্রথম সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী