29 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢিলের আঘাতে ট্রেন চালক আহত

 বিএনএ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এক ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর কিছুটা দূরে আউটার সিগন্যালের কাছাকাটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ সময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনটি রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতিতে ছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হয়।

তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। আর বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত