বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মফিজ উদ্দিন (৬৫) নামে এক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০) অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
নিহত মফিজ উদ্দিন জেলার ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের আলতাফ আলীর ছেলে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা আড়াইটার দিকে মফিজ উদ্দিনের ছেলে তার সাথে দেখা করতে আসে। ছেলের সামনেই হঠাৎ মফিজ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়। পরে সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত মফিজ উদ্দিন হত্যা মামলার আসামী ছিলেন। ওই মামলায় আদালত তাকে ৩০ বছরের সাঁজা দেয়। তিনি ২০২২ সালের ৫ আগস্ট থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।
![]()

