34 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী

ঢাকা:  কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক ৪৬ বছরের। দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা অনন্য উচ্চতায় পৌঁছেছে। অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে আর্থিক, কারিগরিসহ নানাভাবে সহায়তা করছে। সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

 

মন্ত্রী বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) ভার্চুয়ালি চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সুদূর অতীতকাল থেকেই  আজকের বাংলাদেশ ও প্রাচীন চীনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বিদ্যমান ছিল। তবে আধুনিক সময়ে যোগাযোগ ও সম্পর্ক স্থাপিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরে গিয়েছিলেন। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সাথে মতবিনিময় করেছিলেন যা দু’দেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল।

 

ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে। চীন এখন বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস দেশে পরিণত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাপক বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে। এটিকে কমিয়ে আনতে দু’দেশকে আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

 

মন্ত্রী আরো বলেন, স্ট্র্যাটেজিক ইস্যু হিসেবে নিয়ে চীনকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদেরকে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে সহযোগিতার জন্য চীনকে অনুরোধ জানান মন্ত্রী।

 

আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. মঈন খান প্রমুখ বক্তব্য রাখেন।

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু