28 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মাদারীপুরে বসতঘরে বোমা বিস্ফোরণ

মাদারীপুরে বসতঘরে বোমা বিস্ফোরণ


বিএনএ, মাদারীপুর : মাদারীপুরে বসতঘরের ভেতর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে। এ সময় বসতঘরটির ভেতর ও বাহিরে তছনছ হয়ে যায়।

সেলিন বেগম একই গ্রামের মনসুর খাঁ’র মেয়ে ও পাশের চাপাতলী গ্রামের মোনাসেফ ফকিরের স্ত্রী। বিয়ের পর বাবার বাড়িতে ঘর তুলে বসবাস করতো সেলিনা। এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। এতে বসতঘরটি তছনছ হয়ে যায়। টিনশেট ঘরের বেড়াও উড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সকালে বোমা বিস্ফোরনের খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে একাধিক টিম। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বোমা কিভাবে আসলো বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি