18 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষক হেনস্তায় শাস্তির দাবি কুবি শিক্ষক সমিতির

শিক্ষক হেনস্তায় শাস্তির দাবি কুবি শিক্ষক সমিতির


বিএনএ, কুবি (কুমিল্লা) : সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার  (৩০ জুন) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী  ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারে অবস্থিত ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করা ও নড়াইল সদর উপজেলার ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়ানোর ঘটনা আমাদের জন্য চরম অপমানজনক ও লজ্জার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দুটি ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

আরও বলা হয়, প্রতিনিয়ত শিক্ষক সমাজের সাথে সংগঠিত এমন ঘটনা সমগ্র জাতির জন্য উদ্বেগজনক। কিশোর ও যুবসমাজের নৈতিকতা ও মূল্যবোধের এমন চরম অবক্ষয় আমাদের নিদারুণভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। নতুন প্রজন্মকে ধর্মান্ধতার বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মুক্তচিন্তায় উদ্বুদ্ধ করতে আমাদের শিক্ষক সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যেন তারা আদর্শ জীবন গঠনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিএনএনিউজ/হাবিবুর রহমান হাবিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী