24 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘শিল্পী সমিতি ভুয়া সংগঠন’-শাকিব খান

‘শিল্পী সমিতি ভুয়া সংগঠন’-শাকিব খান

শাকিব খান

বিএনএ ডেস্ক: চলচ্চিত্র শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে চিত্রনায়ক শাকিব খান  দুইবার দায়িত্ব পালন করার পরেও সংগঠনটিকে ভুয়া বলেছেন। সম্প্রতি বেসরকারি  গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য কেরন তিনি। একই সাক্ষাৎকারে যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন এই নায়ক।

গত বছরের সেপ্টেম্বর থেকে শাকিব খান মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি তিনি  দেশটির নাগরিকত্ব তথা গ্রিন কার্ডও পেয়েছেন।আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে আগামী ৮ই জুলাই তার দেশে আসার কথা। এবারের ঈদে তার কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। অনেক বছর পরে এবার শাকিব বিহীন ঈদ আয়োজন।তাই মাঠে শাকিব চর্চা যেন মিডিয়াতে থাকে তাই নিজের সংগঠন (চলচ্চিত্র শিল্পী সমিতি)কে ভুয়া বলেছেন তিনি,এমন দাবি করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

 

নায়ক শাকিব খান আরও বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। যত ধরনের সমিতি আছে সব এফডিসি থেকে বের করে দিতে হবে। এটা কাজের জায়গা, এখানে কোন সমিতি, পলিটিক্স বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায় তারা এফডিসির বাইরে গিয়ে করবে।তাহলে দেখবেন পকেটের টাকা খরচ করে তখন আর কেউ নেতা হতে চাইবে না। সরকারের তথ্য মন্ত্রণালয় খুব সহজেই বের করতে পারে কারা কাজের আর কারা অকাজের লোক।

সাক্ষাৎকারে  শাকিব খান বলেন, আমি সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করি কত বড় জায়গায় পৌঁছানো যায় সেই চেষ্টা করা। ওই ভুয়া সংগঠনের (শিল্পী সমিতি) দুবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না।

শাকিব খান অভিমত প্রকাশ করে বলেন,’ শিল্পীরা কাজ করতে চান, তাঁদের কাজ করতে দিতে হবে ব্যস।’ নিজের ক্যারিয়ার কে বাঁচিয়ে রাখার জন্য শাকিব নতুন কিছু পরিচালককে কাজের সুযোগ দেয়ার পরিকল্পনা করছেন। টম ক্রুজ, শাহরুখ-আমির-সালমান সবাই তো প্রডিউসার। একজন স্টার যখন প্রযোজক হন তখন ছবিটা এমনিতেই ভালো হয়, ইন্ডাস্ট্রিও উপকৃত হয়, মন্তব্য করেন এই নায়ক।

আগের খবর: শাকিব পেলেন গ্রিন কার্ড

বিএনএ/ রিপন রহমান খাঁন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে