31 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সন্তানের জন্য দুধ কিনে ফেরার পথে যুবক খুন

সন্তানের জন্য দুধ কিনে ফেরার পথে যুবক খুন


বিএনএ, যশোর: শিশুসন্তানের জন্য দুধ কিনে বাড়ি ফেরার পথে যশোরে আফজাল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (২৯ মে) রাত ৮টার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে এ ঘটনা ঘটে।

আফজাল দিনমজুর ছিলেন। পাশাপাশি তার চায়ের দোকান ছিল। মাত্র ছয়দিন আগে তার একটি পুত্র সন্তান হয়। এছাড়াও আরও দুইটি ছেলে আছে আফজালের।

নিহতের বাবা সোলাইমান হোসেন জানান, শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে তার একটি চায়ের দোকান আছে। আফজাল তার দোকানে ছিলেন। রাত ৮টার দিকে তার ছয়দিনের শিশুপুত্রের জন্য দুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। চাতালের মোড়ের পুকুর পাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় দুইটি বোমার শব্দ শোনা যায়। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে নাজির শংকরপুর কোল্ড স্টোরেজ মোড়ের সুজন ওরফে ট্যারা সুজনের সঙ্গে আফজালের বিরোধ সৃষ্টি হয়। সুজনকে মারদর করেন আফজাল। সেই থেকে প্রতিশোধ নিতে সুজন ও তার গ্রুপের সদস্যরা আফজালকে কুপিয়ে হত্যা করেছেন। সুজনের নামেও একাধিক মামলা আছে থানায়। রোজার কয়েকদিন আগে তিনি জেল থেকে মুক্তি পান। এরপর ট্যারা সুজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, নাজির শংকরপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের আক্রমণে আফজাল নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে ওই এলাকায় পুলিশি অভিযান চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই'