28 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ক্ষমা চাইলেন অ‌ভিযুক্ত শিক্ষক, স্কুলে হিজাবে বাধা নেই

ক্ষমা চাইলেন অ‌ভিযুক্ত শিক্ষক, স্কুলে হিজাবে বাধা নেই

প্রকাশ্যে ক্ষমা চাইলেন অ‌ভিযুক্ত শিক্ষক, শিক্ষা প্র‌তিষ্ঠানে হিজাব পড়তে আর বাধা নেই

বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের (জেবি স্কুল) প্রধান শিক্ষক তুষার বড়ুয়া প্রকাশ্যে ক্ষমা চেয়ে শিক্ষা প্র‌তিষ্ঠানে হিজাবকে উন্মুক্ত ঘোষণা  করেছেন। বুধবার (৩০ মার্চ) জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়ে মাঠে সহস্রা‌ধিক শিক্ষার্থ‌ীদের সাম‌নে এই ঘোষণা দেন।

জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের
জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামিউল হিকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুসহ উপজেলার সাংবাদিকরা উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ হিজাব পরিধানের কারণে এক ছাত্রীকে হেনস্থার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন বরাবর লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। পরে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বিষয়টির মিমাংসা হয়।

বিএনএনিউজ২৪.কম/আশরাফ উ‌দ্দিন/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত