23 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর রাজউক ভবনের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ আহমেদ (২৬) নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গোলাম মোস্তফা ছেলে। বর্তমানে খিলগাঁও তিলপাড়ায় থাকতো।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সোহাগ মুরগি ব্যবসা করতেন। ভোর রাতে মুরগি নিয়ে অটোভ্যানে করে রাজউক ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন চালক আব্দুর রহিম। সোহাগ ওপরে বসা ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে চালক আব্দুর রহিম তাকে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। গাড়িটিও জব্দ করা যায়নি। পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে। এদিকে ভ্যান চালকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া বলেন, কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে খিলগাঁও যাচ্ছিলেন সোহাগ। পথে ট্রাকের ধাক্কায় মারা যান। তবে দুর্ঘটনায় ভ্যানচালক আব্দুর রহিম আহত হননি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর