20 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ

জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বিএনএ, নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি ভোটের আগে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটে প্রাথমিক শুনানির পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ৯ দিন আগে গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। তাঁর প্রতীক ছিল ঈগল। পরে ওই দিনই ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

গত ৪ জানুয়ারি এ আসনের নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটের তারিখ ঠিক করা হয়েছে।

আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, মেহেদী মাহমুদ রেজা সম্পর্কে প্রয়াত আমিনুল ইসলামের নাতি। তিনি গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতায় পরদিন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে আপিল করলে গত ২৪ জানুয়ারি সে আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই স্বতন্ত্র প্রার্থী।

কমিশনের আপিল খারিজের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রুল জারির পাশাপাশি আপিল খারিজের সিদ্ধান্ত স্থগিত করে মেহেদী মাহমুদ রেজাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী