31 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » দ্বি-জাতি সমাধানই ইসরাইলে শান্তি : জাতিসংঘ

দ্বি-জাতি সমাধানই ইসরাইলে শান্তি : জাতিসংঘ

জাতিসংঘ

বিএনএ,ঢাকা : জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক বলেছেন, দ্বি-জাতি সমাধানই ইসরাইলে শান্তি। ডেইলি সাবাহ শনিবার  এ তথ্য জানায় ।

ফারহান হক বলেন, জাতিসংঘ দ্বি-জাতি সমাধানের লক্ষ্যে কাজ করে আসছে এবং এখনও কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমার আমলে কোনো ভাবেই ফিলিস্তিন নামে স্বাধীন কোনো রাষ্ট্র হতে দেবো না।

নাফতালি বেনেটের এ কথার জবাবেই ফারহান হক বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে ইসরাইলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না।

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে তৎকালীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সঙ্গে ইসরাইলের একটি শান্তি চুক্তি হয়। তাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার কথা ছিল ইসরাইলের।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের