31 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চলন্ত ট্রেনে প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার ১

চলন্ত ট্রেনে প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার ১

চলন্ত ট্রেনে প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার ১

বিএনএ, মৌলভীবাজার:  শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষনের অভিযোগ উঠেছে জাহিদ উরফে জাবেদ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জাহিদকে গ্রেফতার করেছে।  এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

শ্রীমঙ্গল রেল পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানায়,শুক্রবার(২৯ জানুয়ারী) সন্ধ্যায় সিলেট থেকে  ঢাকায় যাচ্ছিল লোকাল ট্রেন সুরমা মেইল। ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাবার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল ষ্টেশনে এসে পৌছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এসময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

গ্রেফতারকৃত  জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের