বিএনএ, ঢাকা: রূপগঞ্জের পূর্বাচলে এবার বসতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলা চলবে পুরো মাস জুড়ে।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ৩০তম মেলার আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলার আয়োজন করেছে।
৩০তম মেলা উপলক্ষে ২৯ ডিসেম্বর সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার প্রস্তুতি, অংশগ্রহণকারী দেশ ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরবেন।
এবারের মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। অংশগ্রহণকারী সম্ভাব্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর এবং আফগানিস্তান। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বিএনএ/ ওজি
![]()
