20 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ৩ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের

৩ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের

৩ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে গেল বাংলাদেশ। শুক্রবার(২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। টাইগারদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাচিয়ে রাখল ক্যারিবিয়ানরা।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঁঠায় বাংলাদেশ। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদেরকে আটকে রাখলেও শেষের দিকে নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ক্যারিবয়িানরা। জবাবে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সমর্থ হলে ৩ রানের ব্যবধানে হারতে হয় টাইগারদের।

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত ওপেনার নাঈমের সঙ্গে ওপেন করতে নামে সাকিব। দলীয় ২১ রানের মাথায় ফিরেন সাকিব ৯ রান করে। আন্দ্রে রাসেলের বলে হোল্ডারের হাতে ক্যাচ দেন এই স্পিন অলরাউন্ডার।দলীয় রানে ৮ যোগ হতেই নাঈম বোল্ড হয়ে যায় হোল্ডারের বলে। পাওয়ার প্লেতে ২৯ রান তুলতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন দাশ সৌম্য ও মুশফিক নিয়ে ছোট ছোট জুঁটিতে দলীয় রান ৯০ তে নিয়ে যায় ১৩ ওভার তিন বলে। এরপর মাহমুদুল্লাহকে নিয়ে জয়ের দিকে চোখ রেখে এগোতে থাকেন লিটন।

লক্ষ্য থেকে ১৩ রান দুরে থাকতে ছক্কা হাকাঁতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হয়ে যায় লিটন। আউটের আগে ৪৩ বলে ৩ চারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ দিকে জয়ের খুব কাছে গিয়ে পারলো না টাইগাররা । শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। তবে উইকেটে মাহমুদউল্লাহ থেকেও সেই রান নিতে ব্যর্থ হয়েছেন।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী