18 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে শিক্ষক হত্যা মামলায় জিতুর বাবা ৫ দিনের রিমান্ডে

সাভারে শিক্ষক হত্যা মামলায় জিতুর বাবা ৫ দিনের রিমান্ডে

সাভারে শিক্ষক হত্যা মামলায় জিতুর বাবা ৫ দিনের রিমান্ডে

বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর কলেজ শিক্ষক উৎপল সরকার হত্যা মামলায় ঘাতক শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বল হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য বিচারিক আদালত। বুধবার (২৯ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক শেখ মুজাহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক। তিনি জানান, আটক উজ্জ্বল হোসেনকে আজ দুপুরে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের শুনানি শেষে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল সরকার হত্যা মামলার প্রধান আসামি একই স্কুলের দশম শ্রেণির ছাত্র জিতুর বাবা উজ্জল হাজীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) হাজী ইউনুস আলী স্কুল ও কলেজ প্রাঙ্গণে মেয়েদের ক্রিকেট খেলার সময় দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে জখম করে। পরে সোমবার (২৭ জুন) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২৬ জুন) সকালে নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতু এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিএনএ/ইমরান,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী