20 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০

দুর্ঘটনা

বিএনএ, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (২৯ মে) ভোর ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনা লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিলো। গাড়িটি বামরাইল পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী