20 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জিমন্যাস্ট আলি সিঙ্গাপুরে রৌপ্য পদক জিতেছেন

জিমন্যাস্ট আলি সিঙ্গাপুরে রৌপ্য পদক জিতেছেন


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস  চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের আলি কাদের হক।  ১৭তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ ২০২২ এ সিনিয়র পুরুষ বিভাগে ভল্টিং  টেবিল ইভেন্টে  শনিবার (২৮ মে)  রৌপ্য পদক জয় করেন  বাংলাদেশ  জাতীয় জিমন্যাস্টিকস  দলের  আলি।

কোয়ালিফাইং রাউন্ডে প্রথম হয়ে  ফাইনালে  উন্নীত হওয়া আলি  হাড্ডাহাড্ডি লড়াই করে সামান্য ব্যবধানে পরাজিত হয়ে রৌপ্য পদক  জয় করেন।  সিনিয়র বিভাগে  নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই  দেশকে  পদক  এনে দিলেন আলি।

গত ২৬ মে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বিভিন্ন দেশের জাতীয় দলসহ  মোট  ২২টি দল অংশ গ্রহণ করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী