32 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৮ হাজার ইয়াবা, ৫০ লিটার চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২৮ মে) ও শনিবার (২৯ মে) চট্টগ্রামের দোহাজারী এবং কাঞ্চনাবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চক এলাকার মৃত হানিফের পুত্র মো. মামুন (২৬), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ কাটগড় আহম্মদ কবির চেয়ারম্যান বাড়ির মৃত কবির আহম্মদের পুত্র মো. সৈয়দ নুর (৪২) ও একই উপজেলার উত্তর মুরাদাবাদ এলাকার মৃত সবুজ মিয়ার পুত্র মদ পাচারকারী মো. জমির উদ্দীন (৩৮) ।

পুলিশ জানায়, ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ আজ শনিবার ভোরে দোহাজারী পৌরসদরে সিঙ্গার শো—রুমের সামনে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়। এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশীকালে চট্টগ্রামমুখি একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. মামুন ও মো. সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর মুজাফফারাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের পিছনে পৃথক অভিযান চালিয়ে ৫০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। এসময় মদ পাচারকারী মো. জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ইয়াবা ও মদ উদ্ধারের ব্যাপারে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা ও মদসহ গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীকে আজ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত