28 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন জলি

জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন জলি

খুলনা

বিনোদন ডেস্ক: অবশেষে ফিরছেন চিত্রনায়িকা জলি। তবে চলচ্চিত্রে না হলেও দীর্ঘবিরতির পর ফিরছেন একটি বিজ্ঞাপনের মাধ্যমে। তার সঙ্গে এবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক জায়েদ খান। নতুন বিজ্ঞাপনটি করা হয়েছে ফাইভ স্টার মানের হোটেল রামাদারে। এটি মূলত অবস্থিত কক্সবাজারে। দীর্ঘবিরতির পর জাজের বাইরে জলির এটি তৃতীয় বিজ্ঞাপনের কাজ। পরিচালনা করেছেন অনন্য মামুন।

মূলত দীর্ঘ পাঁচ বছর ধরে লাইট ক্যামেরা থেকে দূরে চিত্রনায়িকা জলি। শেষ শুটিং করেন ২০১৯ সালের অক্টোবরে। তারপর থেকে নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে এই অভিনেত্রী। করোনার চোখ রাঙানি, ভাইয়ের মৃত্যু, সন্তানের জন্ম-সব মিলিয়ে নিজেকে লুকিয়ে ফেলেন জলি।

জলি বলেন, ‘সর্বশেষ কাজ করেছিলাম ‘ডেঞ্জার জোন’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ পেলেও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। বর্তমানে শুটিং করছি একটি বিজ্ঞাপনের। আমার বিপরীতে আছেন চিত্রনায়ক জায়েদ খান। আশা করছি বিজ্ঞাপনি দর্শকমহলে সাড়া ফেলবে।

অভিনয়ে বিরতি প্রসঙ্গে জলি বলেন, ‘সংসার নিয়ে এতদিন ব্যস্ততা ছিল। আমার সন্তান ছোট থাকায় সিনেমায় সময় দিতে পারছিলাম না। এখন আমার সন্তানের বয়স চার বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করব।’

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, জলি দারুন অভিনয় করেন। আমার সঙ্গে এটি তার প্রথম কাজ। চলচ্চিত্রে জুটি না গড়লেও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকসাড়া পাবে বিজ্ঞাপনটি। ইতিমধ্যে আপনারা কক্সবাজারের আমার বিয়ের হানিমুন নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে। সেটি মূলত আমাদের এই শুটিং সেট এর ভিডিও। বিজ্ঞাপনের শুটিং হলেও আয়োজনটি পুরো সিনেমার আদলে নির্মাণ হচ্ছে।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘অঙ্গার’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জলির। প্রথম ছবিতেই বেশ সাড়া ফেলেন। পরবর্তীতে তিনি ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। সবগুলোতেই নজর কাড়তে সক্ষম হন নায়িকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি