বিএনএ, ডেস্ক : আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে বৃহস্পতিবার সোনার দাম প্রতি আউন্সে ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলার ছুঁয়েছে, যা সর্বকালের রেকর্ড।
ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকরা এক প্রতিবেদনে বলেন, সরকারি ঋণের চাপ বৃদ্ধি, ভূরাজনৈতিক উদ্বেগ এবং নীতিগত অনিশ্চয়তা স্বর্ণের ভূমিকা নতুনভাবে মূল্যায়নে বাধ্য করেছে বিনিয়োগকারীদের। এখন সোনা আর শুধু সংকট বা মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা নয়; বরং এটি একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ২৭ শতাংশের বেশি, এর আগে ২০২৫ সালে দাম লাফিয়ে বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ।
বিএনএ/ ওজি
![]()

