27 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শটগানসহ জাসদ নেতা গ্রেপ্তার

শটগানসহ জাসদ নেতা গ্রেপ্তার

শটগানসহ গ্রেপ্তার জাসদ নেতা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) মহানগর সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টুসহ ভাতিজা সৈয়দ সজল (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে। এ সময় শফিকুল ইসলামের লাইসেন্স করা শটগান হেফাজতে নেয়া হয়েছে। পরে সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে গত ১৯ জুলাই নগরের মিন্টু কলেজ এলাকায় কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর নিহত হন। পরে এ ঘটনায় পুলিশ ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে একাধিক হত্যা মামলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে করা হত্যা মামলায় মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সজলের বিরুদ্ধে কোনো মামলা নেই। তার বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ