26 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


বিএনএ, কুমিল্লা: আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর ট্রেন দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, ‘সকাল সাতটায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ হয়ে যায়। তবে চট্টগ্রাম-ঢাকামুখী যে লাইন আছে, সেটি ডাউনলাইনে ব্যবহার করে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে।’

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস কুমিল্লা রেলওয়ে স্টেশন পার করেছে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা ট্রেনটি কুমিল্লা স্টেশন ছেড়ে গেছে।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!