26 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » ‘একটা চাদর হবে ‘র গায়ক জেনস সুমন আর নেই

‘একটা চাদর হবে ‘র গায়ক জেনস সুমন আর নেই


বিএনএ, ঢাকা : সংগীতশিল্পী জেনস সুমন (প্রকৃত নাম গালিব আহসান মেহেদী) আর নেই। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি জানিয়েছেন, ‘হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।’

জেনস সুমন শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত ‘জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে’ নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে ফেরাতে পারেননি।

নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন সুমন। পরিচিতি পান ‘একটা চাদর হবে’ গান দিয়ে। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি প্রচার হলে রাতারাতি আলোচনায় আসে তিনি।

সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর তিনি প্রকাশ করেছেন ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। ২০০৮ সালে প্রকাশিত হয় শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ