21 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে বাসচাপায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে বাসচাপায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে বাসচাপায় ২ জনের মৃত্যু

বিএনএ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ঘোড়ার গাড়ির ২ আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার হাতিয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাজাহানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে দুটি ঘোড়ার গাড়ীতে বাড়ি ফিরছিলেন তারা। হাতিয়া এলাকায় ১২ নম্বর সেতু পার হওয়ার সময় যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাসটি শনাক্তের চেষ্ট চলছে। নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স