21 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটে ট্রাকচাপা

বিএনএ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোশাররফ হোসেন জানান, জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কলাকুটা বাংলাবাড়ি এলাকায় জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে গত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-উপজেলার সদর ইউনিয়নের সেনাপতির চক গ্রামের ইমন আহমেদ (২৪) ও মানিকপুর ইউনিয়নের দেওয়ান চক গ্রামের মুক্তার হোসেন লাল (২৩)। তারা দুজন চাচাতো ভাই।

মোশাররফ হোসেন আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকচালককে গ্রেপ্তারে কাজ করছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স