33 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত


রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ ইমন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে।শুক্রবার রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু নূর হোসেন জানান, ইমন তেজগাঁও নাখালপাড়া এলাকায় মোবাইল মেকানিকের কাজ করতো। গত রাতে মহাখালীর আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ