31.2 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - জুলাই ১৪, ২০২৬
Bnanews24.com
Home » বন্যা ও পাহাড় ধস, সাত জেলায় প্রাণহানি ৫৪

বন্যা ও পাহাড় ধস, সাত জেলায় প্রাণহানি ৫৪


বিএনএ, ঢাকা: দেশে বন্যা কবলিত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় মোট ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে কক্সবাজারে। এখানে নিহত হয়েছে ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, বান্দরবানে ৬, রাঙামাটিতে ৩ ও মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে ইতোমধ্যে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ