31 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশে বৃষ্টি বাড়বে

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশে বৃষ্টি বাড়বে


বিএনএ, ঢাকা : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সেপ্টেম্বর মাসের ২ তারিখের পরে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, গতকাল বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেটি শিথিল হয়েছে। নতুন করে আর কোনো সতর্কবাণী দেওয়া হচ্ছে না।

এদিন সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৫ দিনে প্রায় রোজই কোথাও কোথাও বৃষ্টি হবে। আজও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মাসের ২ অথবা ৩ তারিখের পরে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এর আগে পর্যন্ত বৃষ্টিপাত তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুসারে, আজ ঢাকা, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮