28 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আর্জেন্টিনায় গোল করে দল জেতালেন জামাল

আর্জেন্টিনায় গোল করে দল জেতালেন জামাল

জামাল

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে অভিষেক ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার গোলে ভর করে জার্মিনালকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছে সোল দে মায়ো। ‘ওয়েলকাম জামাল’ ব্যানারে স্বাগত জানানো হয়েছে তাকে। ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশে থাকা ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ডিবক্সে ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক নিতে এগিয়ে আসেন জামাল। সেখান থেকে গোল করে অভিষেককে স্মরণীয় করে রাখেন।

এই ম্যাচে বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রদর্শনের জন্য লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমেছিল সোল দে মায়ো। গ্যালারিতেও ছিল বাংলাদেশি সমর্থকদের আধিক্য। বাংলাদেশের দর্শকদের প্রবেশ ছিল ফ্রি। আর্জেন্টিনায় অবস্থানরত অনেক প্রবাসী বাঙালিই গিয়েছিলেন দেশের অধিনায়কের খেলা দেখতে। তাদের হতাশ করেননি জামাল।

এর আগে ম্যাচের ৩০ মিনিটে ফার্নান্দো ভালদেবেনিতোর গোলে লিড পেয়েছিল জামাল ভূঁইয়ার দল। শেষদিকে ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল অব্রেডর গোল করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে সোল দে মায়ো।

এই জয়ের পর নিজেদের লিগে ৬ষ্ঠ স্থানেই রইলো জামালের ক্লাব। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। আর প্রতিপক্ষ জার্মিনাল আছে টেবিলের ৭ নাম্বার স্থানে। তাদের পয়েন্ট ২৪।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত