23 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্বশুরবাড়িতে প্রথমবার কী রান্না করলেন আলিয়া?

শ্বশুরবাড়িতে প্রথমবার কী রান্না করলেন আলিয়া?

আলিয়া

বিএনএ বিনোদন ডেস্ক: শ্বশুরবাড়িতে গিয়েই আলিয়া ভাট ঢুকেছিলেন রান্না ঘরে। আর শ্বশুরবাড়িতে রান্না করা তার প্রথম পদ জুকিনি বা ধুন্দুল। এটি দক্ষিণ ভারতীয় একটি পদ। ১৪ এপ্রিল হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে। এখন দিব্যি সংসার করছেন বলিউডের এই তারকা দম্পতি।

এর আগে দীর্ঘদিন তাদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়িয়েছে বলিউডের আকাশে-বাতাসে। দুজনকে বিভিন্ন সময় একত্রে দেখা গেছে বিমানবন্দর, সমুদ্রসৈকতসহ নানা জায়গায়। বিয়ের পরই শুটিংয়ে ফিরেছেন আলিয়া। করণ জোহরের নতুন ছবি ‘রকি অওর রানি প্রেমকাহানি’তে অভিনয় করছেন তিনি।

চার দিনের শুটিং সেরে শ্বশুরবাড়িতে ফেরেন আলিয়া। পর্দায় ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন আলিয়া। এবার তার গিন্নিপনায়ও সেই স্বাক্ষর দেখানোর পালা। লোভনীয় নিরামিষ রেঁধে নাকি শ্বশুরবাড়ির সবার মন কেড়ে নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়ার রান্না করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আলিয়া জানিয়েছেন দক্ষিণি পদ ‘জুকিনি সবজি’ রেঁধেছেন তিনি। এটা রাঁধার আগে ভয়ে কাঁপছিলেন তিনি। অবশ্য এটা রাঁধতে তাকে সাহায্য করেছেন শেফ দিলীপ পণ্ডিত ও ক্যারোল। আলিয়ার রান্নাঘরের সেই ভিডিও পোস্টের পর ভক্তরা ধরেই নিয়েছেন, এটাই শ্বশুরবাড়িতে রান্না করা তার প্রথম পদ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...