20 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা

চমেকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রলীগের

বিএনএ, চট্টগ্রাম : ছাত্রলীগের হামলার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার ( ২৮) এপ্রিল সকাল থেকে ঘোষণা ছাড়া কর্মবিরতি পালন করছেন তারা। ফলে হাসপাতালে রোগী চরম দুর্ভোগে পড়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল থেকে হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি চলছে। হাসপাতাল ও আশেপাশে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে চমেক কর্তৃপক্ষের সাথে একটা মিটিং চলছে। এরপরে কি সিদ্ধান্ত হয় তা পরে জানা যাবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের আহব্বায়ক ডা. মো. ওসমান জাহান জানান, সঙ্গলবারের হামলার ঘটনায় আমি ও অন্য ইন্টার্ন চিকিৎসক হাবিবসহ ৫ জন আহত হয়েছি। এসব ঘটনা সবসময় মেনে নেয়া যায় না। আমাদের মিটিং চলছে। মিটিং শেষে পরবর্তী করণীয় সিদ্ধান্ত হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে দু’দফায় চমেক ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী