29 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাটা হাত উদ্ধার

চট্টগ্রামে কাটা হাত উদ্ধার

চট্টগ্রামে কাটা হাত উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের খুলশী থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে নগরের খুলশী থানার জাকির হোসেন রোড সংলগ্ন ঢেবার পাড় এলাকার ডাস্টবিন থেকে ওই হাতটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, হাতটি কনুই থেকে কাটা। কবজি ও কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। কাটা হাতটি সেলাই ও ব্যান্ডেজের কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, আশপাশের কোনো হাসপাতাল থেকে ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে কাটা হাতটি ডাস্টবিনে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া কারও হাতটি কেটে বিচ্ছিন্ন করা হতে পারে। সকালে ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কারের সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেটা দেখে পুলিশকে খবর দেয় বলে জানান ওসি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!