28 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পুরান ঢাকায় এসি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু

পুরান ঢাকায় এসি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা: বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকার একটি বাসায় এসির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন— বাবা মুক্তার ব্যাপারী (৫৫), মা সেলিনা বেগম (৪৫) ও ছেলে মো. সেলিম ব্যাপারী (৩০) দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম ব্যাপারী (৩০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে সেলিমের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। পরিবারের বাকি দুই সদস্যের অবস্থাও এখনও আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ এবং সেলিনা বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানা যায়, মুক্তার ব্যাপারী সপরিবার নারিন্দা কাঁচাবাজারের কাছে একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন। তাঁর ফ্রিজ ও এসির ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বাসায় এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই বাসায় আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জানালা ভেঙে ওই বাসায় ঢুকে দগ্ধ মুক্তার ব্যাপারী, তাঁর স্ত্রী সেলিনা ও তাঁদের একমাত্র সন্তান সেলিমকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি